বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
এক আলোকবর্ষ দূরত্বে পৌঁছতে চলেছে ভয়েজার ১, ইতিহাস গড়ার পথে নাসা-র মহাকাশযান
বুধবার এক আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করে ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে নাসা-র তৈরি মহাকাশযান ভয়েজার ১।
মানুষের তৈরি মহাকাশযান হিসেবে ইতিহাস গড়ার পথে ভয়েজার ১। বুধবার এক আলোকবর্ষ দূরত্ব ছুঁতে চলেছে এই যানটি। ১৯ শতকের ১৯৭৭ সালে মহাশূন্যে যাত্রা শুরু করেছিল ভয়েজার ১। নাসা জানিয়েছে, বর্তমানে প্রতি ঘণ্টায় প্রায় ৬১ হাজার ১৫৫ কিলোমিটার বেগে ছুটে চলেছে এই মহাকাশযানটি। আলো এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, তাকেই এক আলোকবর্ষ বলা হয়। সংখ্যায় সেই দূরত্ব প্রায় ৯.৪৬ ট্রিলিয়ন কিলোমিটার। সাড়ে তিন দশক আগেই পৃথিবী ভয়েজারের কাছে একটি বিবর্ণ বিন্দুতে পরিণত হয়েছে। তবে তার যান্ত্রিক শরীরে বহন করা মানুষের পাঠানো বার্তা এখনও অন্তরীক্ষে বয়ে চলেছে। গত ২০২৪ সালে যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যায় পড়েছিল ভয়েজার ১। যানটি অর্থহীন তথ্য পাঠাতে শুরু করায় বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। পরে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষকরা জানান, একটিমাত্র চিপে গোলযোগের কারণেই এই সমস্যা তৈরি হয়েছিল। সেই ত্রুটি সংশোধন করার পর পুরোনো কম্পিউটার সিস্টেমটি ফের স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে এক আলোকবর্ষের মাইলফলক স্পর্শ করতে চলেছে মানুষের পাঠানো এই স্বপ্নযান।