RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

ঢাকায় পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের সভা, আসতে পারে নতুন প্রস্তাব

বাংলাদেশের পোশাক শিল্পের কর্মীদের ন্যূনতম বেতন নির্ধারণের উদ্দেশ্যে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক শুরু হয়েছে ঢাকায়।

বাংলাদেশের পোশাক শিল্পের কর্মীদের ন্যূনতম বেতন নির্ধারণের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের বৈঠক শুরু হয়েছে। সোমবার ঢাকার এই বৈঠকে কারখানা মালিক পক্ষের প্রতিনিধিরা তাদের তরফ থেকে বেতনের নতুন কাঠামো নিয়ে প্রস্তাব পেশ করতে পারেন বলে জানা যাচ্ছে। এর আগে এই পর্ষদের আরও দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তৈরি পোশাক শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত এই প্রক্রিয়ার দিকে নজর রয়েছে সব মহলের। মালিক পক্ষ আজ কী প্রস্তাব দেয়, সেদিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্ট সকলে। বৈঠকের বিস্তারিত তথ্যের জন্য লাইভ আপডেট অনুসরণ করা যেতে পারে।