RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ভরসা কর্মসূচিতে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি পরীক্ষায় লাগবে না ফি

স্নাতক ও আইটিআই পড়ুয়াদের মাসে দু'হাজার টাকা এবং সরকারি পরীক্ষায় ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের পক্ষ থেকে নতুন একটি আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। স্নাতক এবং সরকারি আইটিআই প্রশিক্ষণরত যুবকদের প্রতি মাসে দু'হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, যাঁরা স্নাতক নন, তাঁদের জন্য পনেরোশো টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ফেব্রুয়ারি থেকে টাকা মিলবে বলে জানানো হয়েছে। আগামী অর্থবর্ষ থেকে এই ভাতার পরিমাণ আরও বাড়ানো হতে পারে বলে খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার একটি সাংবাদিক বৈঠকে এই সমস্ত ঘোষণা করেন। পাশাপাশি জানানো হয়েছে, ২০২৮ থেকে ২৯ অর্থবর্ষের মধ্যে এই সহায়তার পরিমাণ আরও বৃদ্ধি পাবে।

এদিন আরও জানানো হয়েছে যে, রাজ্য সরকারের অধীনে হওয়া চাকরির পরীক্ষাগুলিতে এবার থেকে কোনও পরীক্ষার্থীকেই ফি দিতে হবে না। পরীক্ষার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। চাকরির আবেদন করার সময় অর্থ নেওয়া অন্যায় বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া আগামী মাসেই রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন বসার কথা রয়েছে। শীতকালীন অধিবেশন চলবে চার থেকে চোদ্দো ডিসেম্বর পর্যন্ত। বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও পরিবর্তনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রৈমাসিক ব্যবস্থার পরিবর্তে প্রতি মাসে বিদ্যুৎ বিল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।