RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

শিল্পের জন্য শুরু জমি কেনা, ল্যান্ডব্যাঙ্ক নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিল্পের জন্য ল্যান্ডব্যাঙ্ক তৈরিতে জমি কেনা শুরু করল রাজ্য সরকার, ভাঙড় ও নিউটাউনে চলছে প্রক্রিয়া।

শিল্পের প্রসারের উদ্দেশ্যে ল্যান্ডব্যাঙ্ক তৈরির প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য সরকার। ভাঙড়, নিউটাউন এবং ব্যারাকপুরের মতো এলাকায় জমি অধিগ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরুলিয়া ও সিঙ্গুরেও জমি কেনা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, আগামী ৩ মাসের মধ্যে প্রায় ৮ থেকে ১০ হাজার একর জমি সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বন্ধ হয়ে যাওয়া জুটমিলের জমিও এই প্রক্রিয়ার আওতায় রয়েছে। জমিদাতারা তাঁদের নির্ধারিত রেটেই দাম পাবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি নিউটাউনে মেডিসিটি এবং রিলিজিয়াস সিটি গড়ার পরিকল্পনাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নিউটাউনে আদানি গোষ্ঠীর উদ্যোগে একটি মেডিসিটি এবং আম্বানি গোষ্ঠীর উদ্যোগে একটি ধর্মীয় নগরী ও বালাজি মন্দির তৈরি হবে। এর পাশাপাশি ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুটের মূর্তি স্থাপনের কাজ শুরু হচ্ছে বলে তিনি জানান। রাজ্যে নতুন শিল্পনীতি চালুর পর সরকারের পক্ষ থেকে এই জমি অধিগ্রহণ অভিযান শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, অনেক শিল্পপতিকেই ইতিমধ্যে জমি বরাদ্দ করা হয়েছে।