RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বাংলাদেশের অস্থিরতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বাংলাদেশের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, এই বিষয়ে তিনি কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। রাজ্যের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রতিবেশি রাষ্ট্রে যা ঘটছে তা খুবই কষ্টদায়ক এবং এর প্রভাব এ রাজ্যেও পড়ছে। অনেকের আত্মীয় সেখানে বসবাস করায় মানুষ উৎকণ্ঠায় রয়েছেন। তিনি আরও জানান, চিকিৎসার জন্য নিয়ম মেনে যারা আসবেন, তারা কেন্দ্রের অনুমোদিত নিয়ম অনুযায়ী মানবিক কারণে সাহায্য পাবেন। তবে বেআইনিভাবে প্রবেশকারীদের পুলিশ ও বিএসএফের সহায়তায় ফেরত পাঠানো হচ্ছে। স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থেকে তিনি জানান, এ পর্যন্ত সরকারিভাবে দশ হাজারের বেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া শেখ হাসিনা ও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ব্যক্তিগতভাবে তিনি কোনও মন্তব্য করতে চাননি।