RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

শিক্ষকদের বদলিতে বদল আনছে রাজ্য, তৈরি হচ্ছে নতুন নিয়ম

স্কুল শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর, জারি হতে পারে নতুন নীতি।

রাজ্যের স্কুল শিক্ষকদের বদলি পদ্ধতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তর নিজেই এবার এই বদলির বিষয়টি দেখতে চাইছে। স্কুল সার্ভিস কমিশনের হাত থেকে এই দায়িত্ব সরাসরি দপ্তরের হাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শহর ও গ্রামের স্কুলগুলির মধ্যে শিক্ষক ও পড়ুয়ার অনুপাতে সমতা আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, উৎসহ্রী পোর্টাল এবং আগের কয়েকটি বদলি নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। নতুন নিয়মে শিক্ষকরা আর নিজেদের ইচ্ছামতো তিনটি স্কুল বেছে নেওয়ার সুযোগ নাও পেতে পারেন। অতিরিক্ত শিক্ষক এবং একটি মাত্র শিক্ষক রয়েছে এমন স্কুলগুলির দিকে বিশেষ নজর দেওয়া হবে। তবে লক-ইন সময়সীমা কত দিন হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে আইনি পরামর্শও নেওয়া হচ্ছে। চলতি বছরের মধ্যেই নতুন এই নীতি সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বেশ কিছুদিন বন্ধ থাকার পর সম্প্রতি উৎসশ্রী পোর্টালটি শিক্ষকদের জন্য ফের খোলা হয়েছিল। তবে এবার পুরনো সব নিয়ম বদল করে নতুন নীতির মাধ্যমে পোর্টালটিকে নতুন রূপ দিতে চলেছে প্রশাসন।