RASHTRIX 24X7 NEWS

জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার

শীতকালে ত্বকের যত্নে কখন ও কীভাবে তেল মাখবেন

শীতের মরশুমে ত্বকের রুক্ষতা দূর করতে কোন সময়ে তেল মাখা উচিত এবং কোন তেল বেশি উপকারী, তা জেনে নিন।

শীতের মরশুম শুরু হতেই ত্বক শুষ্ক হতে শুরু করে। ত্বক ভালো রাখতে তেলের ব্যবহার খুবই কার্যকর। তবে স্নানের আগে নাকি পরে তেল মাখা উচিত, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। বিশেষজ্ঞদের মতে, ত্বক বেশি শুষ্ক থাকলে স্নানের পরে তেল মাখা ভালো। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং জল সহজে শুকিয়ে যায় না। অন্যদিকে, ত্বকে ফাঙ্গাসের সমস্যা থাকলে শুকনো অবস্থায় তেল লাগিয়ে স্নান করার পরামর্শ দেওয়া হয়।

ত্বকের যত্নে বিভিন্ন ধরনের তেলের জুড়ি মেলা ভার। নারকেল তেলে অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ থাকায় এটি দারুণ ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। আমন্ড ওডেলে প্রচুর পরিমাণে ভিটামিন ‘ই’ থাকে, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি, তিলের তেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় এটি ত্বক কোমল রাখতে এবং সংক্রমণ রোধ করতে সাহায্য করে। শীতকালে অনেকেই অলিভ অয়েলও ব্যবহার করে থাকেন।

তবে এক দিনে ত্বকের উন্নতি দেখা যায় না। নিয়মিত তেল মালিশ করলে তবেই সুফল মেলে। পাশাপাশি, নিজের ত্বকের ধরণ অনুযায়ী সঠিক তেল বেছে নেওয়া অত্যন্ত জরুরি।