বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
দিলজিতের কনসার্টে অদ্ভুত কাণ্ড, গায়ককে চুমু মহিলা ভক্তের
আহমেদাবাদে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে মঞ্চে উঠে গায়ককে জড়িয়ে ধরে চুমু খেলেন এক মহিলা ভক্ত।
আহমেদাবাদে দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট চলাকালীন ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। মঞ্চে উঠে গায়ককে আচমকা চুমু খেয়ে বসেন এক মহিলা ভক্ত। ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’ উপলক্ষে আয়োজিত এই কনসার্টে পারফর্ম করছিলেন গায়ক। সেই সময় মঞ্চে উঠে আসেন ওই ভক্ত।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, গায়কের সামনে নাচানাচি করার পর তাঁর সঙ্গে কথা বলেন ওই মহিলা। দিলজিৎ তাঁকে একটি বিশেষ উপহারও দেন। এরপর মাইক্রোফোন হাতে যখন গায়ক দর্শকদের সঙ্গে কথা বলছিলেন, তখন ওই ভক্ত তাঁকে জড়িয়ে ধরেন এবং গালে চুমু খান।
পরিস্থিতি সামলে নিয়ে ওই মহিলা ভক্তকে নিরাপদে দর্শকাসনে পৌঁছে দেন গায়ক। এরপর ফের মঞ্চে ফিরে নিজের পারফর্ম্যান্স চালিয়ে যান দিলজিৎ। এই ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।