বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
সেকেন্ড হ্যান্ড সোফায় মিলল বিরল রোলেক্স, নিলামে কোটিপতি মহিলা
কানাডার এক মহিলা সেকেন্ড হ্যান্ড সোফা কিনে তার ভেতর থেকে উদ্ধার করলেন বহুমূল্য রোলেক্স ঘড়ি।
পুরাতন সামগ্রীর দোকান থেকে একটি সোফা কিনেছিলেন কানাডার এক মহিলা। মাত্র ২৫ ডলারে কেনা ওই সোফাটি বাড়িতে এনেছিলেন তিনি। চার বছর পরে সেই সোফাতেই মিলল বহুমূল্য একটি হাতঘড়ি। সোফার কুশনের ফাঁকে ফোন খুঁজতে গিয়ে ঘড়িটি পান তিনি। বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করে জানা যায়, সেটি ১৯৬৬ সালের অত্যন্ত বিরল একটি রোলেক্স ঘড়ি। সোফার ভিতরে অবহেলায় পড়ে থাকলেও ঘড়িটি সচল ছিল। পরবর্তীতে নিলামে ঘড়িটি প্রায় আড়াই লক্ষ মার্কিন ডলারে বিক্রি করেন ওই মহিলা। এই ঘটনার ফলে রাতারাতি তাঁর আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে। মাত্র ২৫ ডলারের সোফা কিনে কোটিপতি হওয়ার এই ঘটনাটি বিশ্বজুড়ে চর্চার বিষয় হয়ে ওঠে। ঘড়ি সংগ্রাহকদের কাছে এই মডেলের ঘড়ির চাহিদা অত্যন্ত বেশি।