RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

এসপ্ল্যানেড মেট্রোয় তরুণীর শ্লীলতাহানি, গ্রেপ্তারির দাবিতে শেক্সপিয়র থানায় অভিযোগ

চাঁদনি চক থেকে কবি সুভাষগামী মেট্রোয় এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল মত্ত যুবকের বিরুদ্ধে।

ভরা মেট্রোয় শ্লীলতাহানির শিকার হলেন এক তরুণী। গত বুধবার রাতে চাঁদনি চক থেকে কবি সুভাষগামী একটি মেট্রোয় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, শেক্সপিয়র সরণী থানায় ইতিমধ্যেই একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা।

জানা গিয়েছে, গত বুধবার রাত আটটা বেজে সাতচল্লিশ মিনিটে চাঁদনি চক স্টেশন থেকে মেট্রোয় ওঠেন ওই তরুণী। এসপ্ল্যানেড স্টেশনে মেট্রোয় ভিড় বাড়লে এক মত্ত যুবক তাঁর কাছাকাছি আসেন। তরুণীর দাবি, তিনি বুঝতে পারেন তাঁর পিঠ বেয়ে কেউ হাত নামানোর চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে পিছন ফিরে তিনি দেখেন, দাঁড়িয়ে থাকা ওই যুবকের প্যান্টের চেন খোলা রয়েছে।

বিষয়টি নজরে আসতেই প্রতিবাদ করেন সহযাত্রীরা। মেট্রো রবীন্দ্র সদন স্টেশনে পৌঁছতেই অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন তরুণী। মেট্রোর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের সন্ধান চালাচ্ছে পুলিশ।