RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

শ্রমিক বিক্ষোভ, সাভারে একাধিক কারখানায় ছুটি ঘোষণা

শ্রমিক বিক্ষোভের জেরে সাভার ও আশুলিয়ার কুড়িটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিক বিক্ষোভের জেরে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় অন্তত কুড়িটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে শিল্পপুলিশ। বকেয়া বেতন এবং বিভিন্ন দাবিদাওয়া নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে। মোট বি৪২ প্লাটুন বিজিবি নামানো হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে।

শিল্পাঞ্চলগুলিতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষ চলছে। মঙ্গলবার সকালেও বেশ কিছু এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ দেখান শ্রমিকেরা। এর জেরে বহু কারখানায় উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য পুলিশ ও নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।