RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

আজ ঘটলে স্বামীর বিচার পেতাম, গার্ডেনরিচে এসআই মৃত্যুর ১৩ বছর পর দাবি স্ত্রীর

তেরো বছর আগে গার্ডেনরিচে গুলিতে নিহত সাব-ইন্সপেক্টর তাপস চৌধুরীর স্ত্রী সাম্প্রতিক একটি এনকাউন্টারের প্রশংসা করে দ্রুত বিচার দাবি করেছেন।

২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি কলকাতার গার্ডেনরিচ এলাকায় একটি কলেজের ছাত্র সংসদ নির্বাচন ঘিরে গন্ডগোল বাধায় পরিস্থিতি সামাল দিতে গিয়েছিলেন সাব-ইন্সপেক্টর তাপস চৌধুরী। সেই সময় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে তাঁর মৃত্যু হয়। ঘটনার ১৩ বছর কেটে গেলেও এখনও বিচার পাননি বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী মিনতি চৌধুরী। সম্প্রতি পুলিশি অভিযানে এক দুষ্কৃতীর এনকাউন্টারের ঘটনা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

মিনতি দেবীর দাবি, অপরাধীদের জেলে খাইয়ে রাখার চেয়ে এই ধরনের কঠোর পদক্ষেপ অনেক ভালো। তাঁর মতে, এমন ঘটনা বর্তমান সময়ে ঘটলে তাঁর স্বামী দ্রুত ন্যায়বিচার পেতেন। এই মামলায় মূল অভিযুক্ত হিসেবে এক তৃণমূল কর্মীর নাম জড়িয়েছিল এবং ক্যামেরায় তাঁকে গুলি চালাতে দেখা গিয়েছিল বলে খবর। পরে পুলিশ মূল অভিযুক্তসহ চারজনকে গ্রেপ্তার করলেও তারা প্রত্যেকেই পরে জামিন পেয়ে যায়।

তপাস চৌধুরীর স্ত্রীর অভিযোগ, ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিযুক্তরা জেলের বাইরে রয়েছে। তাঁর আরও ক্ষোভ, ঘটনার সময় পুলিশের কাছে অস্ত্র থাকলেও নিহত অফিসারের কাছে তা ছিল না। সম্প্রতি পুলিশের ওপর হামলার ঘটনায় এক অভিযুক্তের মৃত্যুর পর তিনি অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থার পক্ষে সওয়াল করেছেন এবং মামলাটি পুনরায় চালুর আর্জি জানিয়েছেন।