RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

নদিয়ায় কিশোরকে যৌন হেনস্তা, গ্রেপ্তার এক যুবক

নদিয়ার রানাঘাটে এক কিশোরকে অশালীন ভিডিয়ো দেখিয়ে যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে।

নদিয়ার রানাঘাটে এক কিশোরকে যৌন হেনস্তার অভিযোগ উঠল। এই ঘটনায় অভিযুক্ত এক যুবককে পুলিশ আটক করেছে। পুলিশ সূত্রে খবর, গত ২৫ নভেম্বর সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, হাবিবপুরের বাসিন্দা ওই কিশোর কিছু দিন ধরে মানসিক ও স্নায়ুর সমস্যায় ভুগছে। গত ২৫ নভেম্বর সন্ধ্যায় সে এলাকার একটি শ্যালো মেশিনের কাছে খেলছিল। সেই সময় শুভ রাজবর নামে এক যুবক তাকে প্রলোভন দেখিয়ে অশালীন ভিডিয়ো দেখায় বলে অভিযোগ। এর পর তাকে স্থানীয় একটি বাঁশবাগানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয় বলে পরিবারের তরফে জানানো হয়েছে। কিশোরের চিৎকারে অভিযুক্ত পালিয়ে যায়। ভয়ে সে প্রথমে কাউকে কিছু বলেননি। ২৬ নভেম্বর সকালে সে তার ঠাকুমাকে সব কথা খুলে বলে।

পরিবারের পক্ষ থেকে রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। শনিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে পাকড়াও করে পুলিশ। নির্যাতিত কিশোরকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।