RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

হাওড়ায় জন্মদিনের পার্টিতে গুলি, জখম যুবক, গ্রেপ্তার এক

হাওড়ার গোলাবাড়ি এলাকায় জন্মদিনের পার্টিতে আগ্নেয়াস্ত্র পরীক্ষা করার সময় গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক।

হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার শৈলেন্দ্র নাথ বোস লেনের জেলি পাড়ায় জন্মদিনের পার্টি চলাকালীন গুলি চলার ঘটনায় এক যুবক জখম হয়েছেন। পুলিশ এই ঘটনায় রোহিত চৌধুরী নামের একজনকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে রোহিতের বাড়িতে ওই পার্টির আয়োজন করা হয়েছিল।পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্টির মাঝে আগ্নেয়াস্ত্র পরীক্ষা করার সময় শূন্যে গুলি চালানো হয়। সেই গুলি এক যুবকের পায়ে লাগে। আহত যুবকের নাম কুশল জয়সওয়াল। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জখম যুবককে উদ্ধার করে।পুলিশের দাবি, ওই পার্টিতে উপস্থিত ব্যক্তিরা অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিলেন। ধৃত রোহিতকে মঙ্গলবার হাওড়া আদালতে তোলা হবে। অস্ত্রটি কোথা থেকে এল এবং তার কোনো বৈধতা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।