RASHTRIX 24X7 NEWS

मनोरंजन · राष्ट्रिक्स वायर

অভিনেতা উদয় প্রতাপ সিংয়ের গাড়িতে কার্তিক মূর্তি, শুটিং সেটে হল প্র্যাঙ্ক

সহকর্মীদের মজার প্র্যাঙ্কের শিকার হলেন অভিনেতা উদয় প্রতাপ সিং, তাঁর গাড়িতে রাখা হল কার্তিক।

টেলিভিশন জগতের পরিচিত মুখ উদয় প্রতাপ সিং এবং অনামিকা চক্রবর্তী ২০২৩ সালের ২৮ জুন আইনি বিয়ে করেছিলেন। বর্তমানে দুজনেই নিজেদের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এর মধ্যেই উদয়ের সঙ্গে এক মজার কাণ্ড ঘটিয়েছেন তাঁর ধারাবাহিকের সহকর্মীরা। শুটিং শেষ করে বাড়ি ফেরার সময় উদয়ের গাড়িতে একটি কার্তিক মূর্তি রেখে দেওয়া হয়। অভিনেতা ঘুণাক্ষরেও বিষয়টি টের পাননি। সোমবার গভীর রাতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে এই মজার ঘটনার কথা জানান অনামিকা। তিনি জানান, উদয় নিজে সবার সঙ্গে প্র্যাঙ্ক করতে ভালোবাসলেও আজ নিজেই দলের প্র্যাঙ্কের শিকার হয়েছেন। স্ত্রীর এই ভিডিও দেখে অনুরাগীরাও বেশ আনন্দ পেয়েছেন। অনামিকা জানান, এত রাতে পুরোহিত জোগাড় করা সম্ভব হয়নি, তাই মঙ্গলবার সকালেই পুজোর আয়োজন করা হবে। সেই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে পরিবার পরিকল্পনা বা সন্তান আসার কোনো ব্যাপার নেই। নিয়ম অনুযায়ী এখন আগামী তিন বছর পুজো করতে হবে তাঁদের। এই পুরো বিষয়টি বেশ উপভোগ করছেন এই তারকা দম্পতি।